কালিহাতী

টাঙ্গাইলে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

স্ত্রী আহত অবস্থায় প্রাণে রক্ষা পেলেও কাঠ ব্যবসায়ী আকাশের ঘটনাস্থলেই মৃত্যু

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আকাশ (২৪) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) সকালে কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আউলিয়াবাদ মধ্যেপাড়া গ্রামের বাসিন্দা এবং হারুনের ছেলে। ঘটনার সময় তিনি তার স্ত্রী তানজিনাকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। কালিহাতীর মুলিয়া এলাকায় একটি সিএনজি পাশ কাটাতে গিয়ে তাদের মোটরসাইকেলটি একটি পিকআপের সাথে সংঘর্ষে পড়ে। এতে আকাশ ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় আকাশের স্ত্রী তানজিনা ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে আহত হলেও ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button