কালিহাতী
“টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণহানি ২”
টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত ।
টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা একটি ট্রাক এবং উত্তরাঞ্চলগামী কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ঘটনাস্থলেই ট্রাকচালক ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামের বাসিন্দা আনোয়ারুল ইসলাম এবং তার সহকারী নিহত হন। আহত কাভার্ডভ্যান চালককে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন জানিয়েছেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
