ভুয়াপুররাজনীতি

গণহত্যাকারীদের কোন ছাড় নেই: সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে কর্মী সমাবেশে বিএনপির নেতার হুঁশিয়ারি, গণতন্ত্র ও বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা গণহত্যার সাথে জড়িত, তারা বাংলাদেশের মাটিতে কোনোভাবেই ছাড় পাবে না। তাদের অবশ্যই বিচার করতে হবে। তিনি আরও বলেন, যে কোনো দল আগামী নির্বাচনে অংশ নিতে পারে, তাতে বিএনপির আপত্তি নেই। কিন্তু যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা করেছে, তারা গণহত্যাকারী। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন চায় মানুষ। গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে মানুষ আজও সেই আকাঙ্খা বুকে ধারণ করছে। এ আন্দোলন একদিনের নয়, এটি ১৭ বছরের পরিশ্রমের ফল। এই ফ্যাসিস্ট শাসন পতনের দিকেই যাচ্ছে, এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচারের পুনঃআবির্ভাব বাংলাদেশে ঘটবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রকে লালন করে। তিনি মনে করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছরের সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেন। বিএনপি গণতন্ত্রের আদর্শ ধরে রাখবে এবং এই আদর্শ বাস্তবায়নে তাদের লড়াই অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button