টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে র্যাবের হাতে আ’লীগ নেতার গ্রেপ্তার
টাঙ্গাইলের জেলা সদর রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলাম সমেজ (৬০)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ সিপিসি-৩। শহিদুল ইসলাম সমেজ টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং পৌরসভার বৈল্লা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল পৌরসভার ধুলেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সাহায্যে শহিদুল ইসলামের অবস্থান শনাক্ত করার পর র্যাবের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির মামলার ১২১নং আসামি। গ্রেপ্তারের পর তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে র ্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।



