আইন-আদালত

ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও র‌্যাগিং বন্ধ চেয়ে রিট

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও র‌্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও র‌্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

চলতি সপ্তাহেই বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

রিটে শিক্ষা সচিব, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, পুলিশ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে অ্যাভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চলতে দেওয়া অসাংবিধানিক। যার কোনো আইনগত ভিত্তি নেই।

তিনি বলেন, বুয়েটের ছাত্র আবরারের নির্মম হত্যাকাণ্ডের পর প্রমাণ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি রাখার কোনো যৌক্তিকতা নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button