মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষন করতে বধ্যভুমি সংস্কার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে… কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষন ও নতুন প্রজন্মকে পাকিস্থানী বাহিনীর নির্মমতা জানানোর জন্যে বধ্যভুমি সংস্কার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভুমির সংস্কার ও নবনির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলমান আছে। যারা বিচারের আওতায় আসেনি তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন ও তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, মুক্তিযোদ্ধাগন, আওয়ামী লীগ নেতা আশরাফউজ্জামান স্মৃতি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। এ সময় শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।