বিভিধ

টাঙ্গাইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে গুলশান নিকেতন সোসাইটির উদ্যোগে “দুস্থ মানবতার সেবায়” এই শ্লোগান কে সামনে রেখে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বুধবার বিকেলে ঢাকা গুলশান নিকেতন সোসাইটির উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলা কাকুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১১০০ শ’ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ সদর সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, কাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী জিন্না, গুলশান নিকেতন সোসাইটি সভাপতি ইঞ্জিনিয়ার হাবিব আহসান, গুলশান নিকেতন সোসাইটির পরিবেশ ও পরিচ্ছন্ন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার, কাকুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. ইউসুফ সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button