বাসাইলস্বাস্থ্য

সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১২শ’ রোগী পেল চিকিৎসা সেবা

টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ১২শ’ গরীব ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) কাশিল ইউনিয়নের কাশিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং-এর নির্দেশনায় এবং ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হয়।

মেডিসিন, গাইনী, ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন। এতে ১,১৭৫ জন মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়েছেন, পাশাপাশি ৯৫ জন চক্ষু রোগীকে
বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

ক্যাম্পটি পরিদর্শন করেন বঙ্গবন্ধু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুনুর রশীদ। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ক্যাম্পে আসা মানুষদের মতে, সেনাবাহিনীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, কারণ এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার গরীব ও অসহায় মানুষরা গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা পাচ্ছে। ভবিষ্যতে আরও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন সেনাবাহিনীর পক্ষ থেকে।

কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমজান মিয়া বলেন, সেনাবাহিনীর এই উদ্যোগে এলাকার মানুষ অত্যন্ত খুশি, এবং এ ধরণের সেবামূলক কার্যক্রম আরও বেশি পরিচালনার জন্য তিনি আহ্বান জানান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button