জাতীয়

বাজুসের নতুন সিদ্ধান্ত, কমেছে সোনার দাম

২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা; শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর নতুন মূল্য

তৃণমূল ২৪| শুক্রবার |১৪ আগস্ট ২০২৬

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রকৃতি পণ্য Ad Prokriti Ponno

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। অর্থাৎ ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ২০০ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে দেশের বাজারে এই মূল্য কার্যকর হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button