জাতীয়

ঈদে মিলাদুন্নবী( দ.) এর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার চাঁদ দেখা কমিটির বৈঠক

রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ.) তারিখ ঘোষণা করা হবে।

তৃণমূল 24 ডেস্ক| ১২ আগষ্ট ২০২৬

রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর ((দ.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

প্রকৃতি পণ্য Ad Prokriti Ponno

বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্যের ভিত্তিতে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ.) তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশের কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখা যাওয়ার তথ্য টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে জানানো যাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও এ তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো—

০২-৪১০৫৩২৯৪
০২-২২৬৬৪০৫১০
০২-২২৩৩৮৩৩৯৭

চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর জাতীয় চাঁদ দেখা কমিটি ঈদে মিলাদুন্নবীর (দ.) তারিখ ঘোষণা করবে।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button