রাজনীতি
সরকারের পতন ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনব: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার দুর্নীতিতে ডুবে গেছে। আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। সবাই প্রস্তুতি নিন। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা হবে।

শনিবার (১২ অক্টোবর) নয়াপল্টনে বন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও দেশবিরোধী চুক্তি এবং বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে পূর্বনির্ধারিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আবরার ফাহাদ হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি একজন মা হিসেবে এর বিচার করবেন। তিনি তো সব ঘটনায় বলে থাকেন বিচার করবে। কিন্তু কোনো অন্যয়ের বিচার হয় না।
তিনি বলেন, আসলে এই সরকার ভবঘুরে সরকার। যাদের কেউ নেই তারা ভবঘুরে।



