টাংগাইল সদর

ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে টাঙ্গাইলে গাউছিয়া কমিটির স্বাগত র‌্যালি

তৃণমূল ২৪ | ১৫ আগস্ট, ২০২৬

পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে টাঙ্গাইলে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘আহলান সাহলান—মাহে রবিউল আউয়াল, সকল ঈদের সেরা ঈদ—ঈদে মিলাদুন্নবী (ﷺ)’ ব্যানারে ১৪ আগস্ট শুক্রবার বাদ আসর টাঙ্গাইলের বাঘিল সাপুয়া কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এ র‌্যালি বের করা হয়।

গাউছিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত র‌্যালিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‌্যালিটি আশপাশের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গল্পের বাজারে গিয়ে শেষ হয়।

পরে গল্পের বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে মিলাদ ও সালাত-সালাম পাঠের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়।

প্রকৃতি পণ্য Ad Prokriti Ponno

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘিল সাপুয়া কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. মোজাম্মেল হক জালালি, সহ-সুপার মাওলানা মুফতি মোহাম্মদ আলমগীর হোসাইন, শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মো. আব্দুল কাদের, মাদ্রাসা কমিটির সভাপতি ও গাউছিয়া কমিটির নেতা মোহাম্মদ জয়নাল আবেদীনসহ জেলা গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ।

এছাড়াও স্থানীয় সুধীজন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

আয়োজকরা বলেন, মাহে রবিউল আউয়াল মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। প্রিয় নবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর আগমনের মাস হিসেবে এ মাসকে স্বাগত জানাতে এবং নবীপ্রেমের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর মধ্য দিয়ে স্বাগত র‌্যালি ও পথসভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button