আইন-আদালত

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে জেলা পুলিশ

তৃণমূল  ডেস্ক, টাঙ্গাইল | তৃণমূলের কথা |মঙ্গলবার ৬ জানুয়ারি, ২০২৬  |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার ৭টি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা টাঙ্গাইল সদর, বাসাইল, মির্জাপুর, সখীপুর, কালিহাতী, ঘাটাইল এবং গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি। গ্রেপ্তারকৃতরা হলো: ১. মোঃ আব্দুল হালিম ওরফে ছানা ২. মোঃ পারভেজ ৩. মোঃ আলী হোসেন ৪. মোঃ সবুজ মিয়া ৫. আব্দুল আলীম ৬. আব্দুল হালিম৭. মোঃ হাসিব খান ৮. মোঃ ওয়াদুদ রহমান শাহীন।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর। অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই জেলা পুলিশের এই বিশেষ তৎপরতা। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে এবং তাদের দ্রুত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button