আন্তর্জাতিকজাতীয়
পবিত্র ঈদুল আজহা ১ আগস্ট
মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে আগামী ১ আগস্ট শনিবার।

দেশের আকাশে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় ১৪৪১ হিজরির জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে বলে সিদ্ধান্ত হয়। জিলহজ মাস শুরু হবে বৃহস্পতিবার। সে হিসেবে আগামী ১ আগস্ট জিলহজের ১০ তারিখ, যেদিন পালিত হয় পবিত্র ঈদুল আজহা।
সৌদি আরবের একদিন পর আমাদের দেশে রোজা ও ঈদ পালিত হয়ে থাকে। গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ না দেখা যাওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ১ আগস্ট।
মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. নূরুল ইসলাম।



