বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়প
উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়প শনিবার দুপুরে টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেসে বলেন,আমাদের দুদেশের মাঝে গভীর সুসম্পর্ক রয়েছে। দুদেশের জনগণের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি এখানে এসেছি আপনাদের উন্নতি ও সমৃদ্ধি দেখতে। তিনি আরও বলেন, ভাসানী মাজারে আসতে পেরে আমি খুব খুশি।
পরে তিনি ভাসানীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নিয়ে গড়ে ওঠা মিউজিয়াম পরিদর্শন করেন ।
এরপর তিনি বিকেলে স্থানীয় সাধারণ গ্রন্থাগারে বাংলাদেশ ইনিষ্টিটিউট অফ জুসি আইডিয়া টাঙ্গাইল শাখার আয়োজনে উত্তর কোরিয়ার অবিসংবাদিত নেতা কমরেড কিম জং ইল এর ৮ম প্রয়ান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক,বিসিষ্ট কবি বুলবুল খান মাহবুব, ইনিষ্টিটিউট অফ জুসি আইডিয়ার চেয়ারম্যন রফিকুল ইসলাম বাবলু, টাঙ্গাইলের ক্লাবের সেক্রেটারি হারুন অর রশিদ প্রমুখ।

