জাতীয়বিজ্ঞান-প্রযুক্তি
পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন।

করোনা মহামারির শুরু থেকে সমালোচনার মুখে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি পদত্যাগ করেছেন। তবে আমাকে তিনি কিছু জানাননি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।’
সবশেষ প্রতারণার অভিযোগ ওঠা রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনা চিকিৎসা দেয়ার চুক্তি নিয়ে অধিদপ্তরের এক বক্তব্যে তোপের মুখে পড়েন ডিজি। তাকে শোকজও করা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। দুদকের পক্ষ থেকে রিজেন্টের সঙ্গে চুক্তিসহ নানা ইস্যুতে আবুল কালাম আজদকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত হয়। এই অবস্থার মধ্যেই তিনি পদত্যাগ করলেন।



