ধর্মীয়

ঢাকায় লাখো মানুষের অংশগ্রহণে পবিত্র জশনে জুলুস

তৃণমূল ২৪ ডেস্ক:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বৃহৎ পবিত্র জশনে জুলুস। রোববার (২৩ আগস্ট ২০২৬) আওলাদে রাসুল, পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মুদ্দাজিল্লুহুল আলী) এবং শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব শাহ (মুদ্দাজিল্লুহুল আলী)-এর ছদারতে এ জুলুস অনুষ্ঠিত হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আঞ্জুমান ট্রাস্ট ঢাকা এর ব্যবস্থাপনায় জুলুসটি রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রকৃতি পণ্য Ad Prokriti Ponno

জুলুসটি মোহাম্মদপুর জাপান গার্ডেন, আল্লাহ করিম মসজিদ মোড়, ধানমন্ডি ২৭ নম্বর হয়ে আসাদগেট ও মিরপুর রোড অতিক্রম করে শ্যামলী ক্লাব মাঠে গিয়ে সমবেত হয়।

জুলুসকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। অংশগ্রহণকারীদের ধর্মীয় স্লোগান ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, পবিত্র জশনে জুলুসে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। তাদের দাবি, এবারের আয়োজনে ঢাকার রাজপথে বিপুল জনসমাগম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button