জাতীয়শিক্ষা

স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন

স্যার ফজলে হাসান আবেদকে শেষ শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে জনতার ঢল

স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন

হাজার হাজার মানুষের অংশগ্রহণে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ  নানা শ্রেণী ও পেশার মানুষ।

জানাজার আগে স্যার ফজলে হাসান আবেদের ছেলে সাবেরান আবেদ পরিবারের পাশে দাঁড়ানোয় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাই অকৃত্রিম ভালোবাসায় আমাদের পাশে দাঁড়িয়েছেন, ব্র্যাক পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এর জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ। আমার বাবা সবসময় মানুষের জন্য কাজ করে গেছেন। তারপরও যদি কারও কাছে কোনো দাবি থাকে, আমাকে জানাবেন। এসময় বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন স্যার ফজলে হাসান আবেদের ছেলে।

 

জানাজা শেষে মরহুমের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।  একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনসহ সব শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা-ভালোবাসা জানাচ্ছেন তাদের প্রিয় আবেদ স্যারকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button