জাতীয়

ইমারত নির্মাণ আইন সংস্কারে নতুন কমিটি, নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

তৃণমূল ২৪ ডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬

রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ ও পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করতে বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বুধবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

প্রকৃতি পণ্য Ad Prokriti Ponno

সরকার জানিয়েছে, রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ বিধিমালার বাস্তবায়ন আরও কার্যকর ও আইনি কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করা হবে।

কমিটি বিদ্যমান আইন ও বিধিমালার প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন এবং যুগোপযোগী সুপারিশ প্রণয়ন করবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীতে পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং আইন প্রয়োগের কার্যকারিতা আরও জোরদার হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button