টাঙ্গাইলে বর্ণাঢ্য জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উদযাপন; বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত

টাঙ্গাইল প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে টাঙ্গাইলে জেলা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৭.৩০ এ টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে এ আয়োজন শুরু হয়। কোরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসুল (দ.), মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, আদর্শ ও কর্মের ওপর আলোচনা এবং বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মাহমুদুল হক সানু।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সরকারি এম এম আলী কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির আল কাদেরী।
এছাড়া সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন করটিয়া আহমেদাবাদ শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফি মোহাম্মদ সাইফুল্লাহিল কাতেয়ী, আহমেদাবাদ দরবার শরীফ গোমযানি, দেলদুয়ারের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফি হাফেজ ক্বারী মাওলানা মো. হাবিবুল্লাহ আল আহমদী, টাঙ্গাইল জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল হাই, সরকারি এম এম আলী কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ এবং মাহবুবীয়া দায়রা শরীফের পীর সাহেব আলহাজ্ব ডাক্তার এস. এস. কাদরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিচুড়িয়া ওয়েসিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফি আহমদ আলী, শাহীবাগ দরবার শরীফ, দেলদুয়ারের পীর সাহেব শাহ সুফি হারুন অর রশিদ, সখীপুর বিশ্ব সোয়াব রেসানি দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবু আলী ইমরান, দেলদুয়ার হাফিজিয়া দরবার শরীফের পীরজাদা সৈয়দ মারুফ আল হোসাইন, পীরজাদা মাহবুব আল হুসাইন এবং বেরাবুচনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা ইসমাইল হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন আলালপুর মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো. আব্দুল ওহাব সিরাজী, মাওলানা নজরুল ইসলাম এবং কাদেরিয়াতে বইয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মোজাম্মেল হক জালালী।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, মানবিক আদর্শ, নৈতিক শিক্ষা ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের জন্য মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোদা-ই-খেদমতগারের সভাপতি জনাব হাসরত খান ভাসানী, অধ্যাপক মাসুদ আলম খান, অধ্যাপক মো. আব্দুর রহমান, পীরজাদা মো. মনিরুজ্জামান, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন, হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম সাঈদ, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, হাফেজ মাওলানা মুফতি মো. শফিউল্লাহ, মাওলানা মো. আল আমিন আহমাদি, মাওলানা মোহাম্মদ ফজর উদ্দিন, পীরজাদা মীর বুলবুল, হাফেজ মাওলানা মো. মিনহাজ উদ্দিন, মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা মুফতি মোহাম্মদ মনজুর আল আহমাদি, মৌলভী মোহাম্মদ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ সোহেল এবং হাফেজ মোহাম্মদ ফয়সাল।
সকাল ৭.৩০ এ টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। জশনে জুলুছটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিটি শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হয়ে নিরালার মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, হবিবুর রহমান প্লাজা, রেজিস্ট্রি পাড়া রোড, ঢাকা ক্লিনিক ও প্রেসক্লাব হয়ে পুনরায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে মিলিত হয়।
এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক আলী আশরাফ খান ও ডা. মোহাম্মদ মোরশেদ আলম মাসুদ।

অনুষ্ঠানের শেষপর্বে মিলাদ, সালাত ও সালাম অনুষ্ঠিত হয়। পরে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে তাবারক বিতরণের মাধ্যমে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.)-এর অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
