বিভিধ

টাঙ্গাইলের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.আতাউল গনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসাথে জেলায় নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.আতাউল গনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসাথে জেলায় নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: আতাউল গনি তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি গনমাধ্যমকে অবহিত করেন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫১৫ জনে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৯ জন, নাগরপুরে দুই, মির্জাপুর তিন, বাসাইল ৭, কালিহাতি ৭, ভুয়াপুর ০১ ও ধনবাড়িতে তিনজন আছেন।

প্রকৃতি পণ্য Ad Prokriti Ponno

টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস জানায়, এদের মধ্যে ৮৫৩ জন সুস্থ হয়েছেন। অপরদিকে মৃত্যু হয়েছে ২৫ জনের। এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.আতাউল গনি বর্তমানে তিনি সরকারি বাসভবনে থেকেই  চিকিৎসা নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button