টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের আয়োজনে বই উৎসব ২০২০
টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের আয়োজনে বই উৎসব ২০২০

উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের প্রতিটি স্কুলে বছরের প্রথম দিনে বই উৎসব উদযাপিত হয়েছে, ইংরেজী নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের আয়োজনে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, এছারাও শহরের জেলা সদর মডেল সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠেও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শহীদুল ইসলাম, জেলা প্রশাসক, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র জামিলুর রহমান মিরন টাঙ্গাইল পৌরসভা; অতিরিক্তি জেলা প্রশাসক(সার্বিক) মোশাররফ হোসেন খান, টাঙ্গাইল; বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল; জেলা শিক্ষা অফিসার, টাঙ্গাইল; উপজেলা পরিষদ, চেয়ারম্যান টাঙ্গাইল সদর, টাঙ্গাইল; উপজেলা নির্বাহী অফিসার, টাঙ্গাইল সদর; প্রিন্ট ও ইলেক্ট্রেনিক মিডিয়ার প্রতিনিধি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং আরো অনেকে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুবি খুশি নতুন বই পেয়ে তাদের লেখাপড়ার প্রতি মনোযোগ বেড়ে যাবে বলে শিক্ষার্থীরা জানায়।



