নির্বাচনী মাঠে ধাক্কা: টাঙ্গাইলে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আটটি আসনে ৬৫ প্রার্থীর মধ্যে বাতিল ২৮টি মনোনয়ন
তৃণমূল ডেস্ক | টাঙ্গাইল, ৩ জানয়ারী ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে শুক্রবার (২ জানুয়ারি) ও শনিবার (৩ জানুয়ারি)দুই দিনের যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের আটটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি ও আইনগত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ২৮ জনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে প্রথম দিনে চারটি আসনের ৯ জনএবং দ্বিতীয় দিনে বাকি চারটি আসনের ১৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
আসনভিত্তিক বাতিল মনোনয়নের তালিকা : টাঙ্গাইল-৫ (সদর) আসন:বিভিন্ন কারণে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন—
ফাতেমা আক্তার (গণসংহতি আন্দোলন),হাসনাত আল আমিন (খেলাফতে মজলিস), জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ),হাসরত খান ভাসানী (বাংলাদেশ সুপ্রিম পার্টি),ছানোয়ার হোসেন (স্বতন্ত্র)
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন:
মোট ১২ জনের মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন—
মো. মামুনুর রহিম (জাতীয় পার্টি),জুয়েল সরকার (স্বতন্ত্র),রিপন মিয়া (স্বতন্ত্র),শরিফুল ইসলাম (স্বতন্ত্র),সাইফুর রহমান (স্বতন্ত্র)
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন:
মোট ৬ জনের মধ্যে **৩ জনের মনোনয়ন বাতিল** করা হয়েছে। তারা হলেন—
এটিএম রেজাউল করীম আল রাজি (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আবু তাহের (খেলাফত মজলিস),ফিরোজ হায়দার খান (স্বতন্ত্র)
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন:
মোট ১০ জনের মধ্যে ৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তারা হলেন—
আওয়াল মাহমুদ (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি),মো. আলমগীর হোসেন (আম জনতা দল),মো. শহিদুল ইসলাম (খেলাফত মজলিস),আবুল ফজল মাহমুদুল হক (স্বতন্ত্র),এস এম হাবিবুর রহমান (স্বতন্ত্র),হাবিবুর রহমান কামাল (স্বতন্ত্র)
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) চারটি আসনের ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী):মোহাম্মদ আলী (স্বতন্ত্র),মোন্তাজ আলী (স্বতন্ত্র),হারুন অর রশীদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর):মনোয়ার হোসেন সাগর (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
টাঙ্গাইল-৩ (ঘাটাইল):আইনিন নাহার (স্বতন্ত্র),শাহজাহান মিয়া (স্বতন্ত্র)
টাঙ্গাইল-৪ (কালিহাতী):আলী আমজাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ),ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা (স্বতন্ত্র),ডা. শাহ আলম তালুকদার (স্বতন্ত্র)
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মনোনয়ন বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—
এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি,আয়-ব্যয়ের সত্যায়িত কপি জমা না দেওয়া, সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল না করা, অবসর-পরবর্তী নির্ধারিত সময় পূর্ণ না হওয়া
তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাঙানো হবে।



