রাজনীতি
খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল
খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদলের একাংশ। রবিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এ ঝটিকা মিছিল বের হয়ে শহরের-শহীদ স্মৃতি পৌর উদ্যান পর্যন্ত গেলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি পুনরায় প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে, এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের একাংশের সিনিয়র যুগ্ন-সম্পাদক তৈহিদুল ইসলাম বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুলসহ,জেলা ছাত্রদলের একাংশের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।



