আইন-আদালত

শাপলা চত্বরের মামলায় ডিবির অভিযানে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

তৃণমূল ২৪ ডেস্ক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে দায়ের করা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান

ডিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পূর্ব থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকৃতি পণ্য Ad Prokriti Ponno

এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দেন সাবেক এই মন্ত্রী। হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গ্রেপ্তার না হলে আগামী রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।

সাংবাদিকদের উদ্দেশে লতিফ সিদ্দিকী বলেন, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি আত্মগোপনে যাওয়ার কোনো ইচ্ছা নেই উল্লেখ করে বলেন, আইনগত প্রক্রিয়ার প্রতি সম্মান দেখিয়ে তিনি আদালতে হাজির হয়েছেন।

তিনি আরও বলেন, পুলিশ যদি তাকে গ্রেপ্তার না করত, তবে নির্ধারিত সময়েই তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতেন। এ জন্য তিনি প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিলেন বলে জানান।

উল্লেখ্য, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাকে ঘিরে দায়ের করা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button