টাংগাইল সদর
স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় কাউন্সিলর নোমান রিমান্ডে
কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্কুলশিক্ষার্থী মারুফ হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলি আদালতের বিচারক বাদল কুমার চন্দ তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪। নোমান পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। হত্যা মামলার ১৬ নম্বর আসামি তিনি।



