রাজনীতি

টাঙ্গাইলে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস উদযাপন

টাঙ্গাইলে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস উদযাপন

 

টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে হানাদার মুক্ত দিবস। টাঙ্গাইল মুক্ত ও বিজয় দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ ডিসেম্বর পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ৬ দিন ব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন, গোপালপুর ভুঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,সাংবাদিক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।
উদ্বোধন শেষে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে শেষ হয়। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button