টাংগাইল সদর

তারুটিয়া থেকে দেওলা সড়কের বেহাল দশা,ভোগান্তিতে হাজারও মানুষ

দীর্ঘদিন সংস্কারহীন তারুটিয়া-দেওলা সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়ছে হাজারো মানুষ, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া থেকে দেওলা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন হাজারও মানুষ, যার মধ্যে পথচারী, শিক্ষার্থী, এবং রোগীরাও রয়েছেন। কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, প্রতিনিয়ত তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সড়কটি সদর উপজেলার তারুটিয়া থেকে পয়লা, আউলটিয়া, গোলাবাড়ি, এবং ঘারিন্দা ইউনিয়নসহ বিভিন্ন হাটবাজারের সাথে সংযোগ স্থাপন করে। এটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক হলেও সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত এবং খানা-খন্দ তৈরি হয়েছে। যার ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, জনপ্রতিনিধিরা বহুবার এই রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। সরেজমিনে দেখা যায়, প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটির দুই পাশে ভাঙাচোরা অবস্থা। বিশেষত বৃষ্টির পানি জমে রাস্তা আরও খারাপ অবস্থায় পরিণত হয়েছে। গাড়ি ও ভ্যানের পাশাপাশি মাইক্রোবাস ও ট্রাক চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
পথচারীরা জানান, সড়কটি নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে তা অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়। ভারী যানবাহনের চলাচলের কারণে বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে এবং খানা-খন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করছেন।

এলাকার মানুষ দ্রুত সড়কটির সংস্কার দাবি করেছেন। তারা জানান, জরুরি প্রয়োজনেও যানবাহন পাওয়া কঠিন হয়ে পড়েছে। অতিদ্রুত এই রাস্তার কাজ শুরু করা না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button