আমাদের টাংগাইলটাংগাইল সদর

টাঙ্গাইলে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ

জেলা প্রশাসনের উদ্যোগে পোড়াবাড়ী ইউনিয়নে শীতবস্ত্র কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি শরীফা হক।

নিউজ রুম | টাঙ্গাইল | শনিবার, ২৭ ডিসেম্বর

টাঙ্গাইলে শীতার্ত অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নে প্রায় ৫ শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পোড়াবাড়ী সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক বলেন,
“শীত মৌসুমে কেউ যেন কষ্ট না পায়— সেই লক্ষ্যেই জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সব কয়টি উপজেলায় মোট ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অসহায় ও দুস্থদের হাতে এসব কম্বল পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও জানান,
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ হাজার কম্বল এবং প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এসব কম্বল পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button